আওয়ামী লীগের সম্মেলনে মোশাররফ-মঈন-নজরুলকে আমন্ত্রণ

  • Reporter Name
  • Update Time : ০১:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • 337

জ্যেষ্ঠ প্রতিবেদক |
আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এসে আমন্ত্রণ জানায়। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির দপ্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে আওয়ামী লীগের সম্মেলনের অভ্যর্থনা কমিটির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

এ সময় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধি দলকে বলেন, আমাদের সব নেতা কারাগারে। সম্মেলনে কীভাবে যাবো?

এর জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম বলেন, এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি। আশা করি আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবে।

এরপর প্রিন্স বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে।

আমন্ত্রণপত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহতথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আওয়ামী লীগের সম্মেলনে মোশাররফ-মঈন-নজরুলকে আমন্ত্রণ

Update Time : ০১:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২