আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা : আইনমন্ত্রী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 1

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রচলিত আইন অনুযায়ী প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেফতার করতে পারে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণের অধিকার রাখেন। তবে তিনি দেশের আইনগত আওতায় প্রবেশ করলেই প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার প্রত্যর্পণসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে তিনি কীভাবে দেশে ফিরবেন, সেটি সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়। সরকারের এখতিয়ারের মধ্যে এলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

তিনি আরও বলেন, সংসদের পরবর্তী অধিবেশনও সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। তাই আপাতত রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজনীয়তা সরকার দেখছে না। তবে প্রয়োজন হলে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে।

এর আগে মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা : আইনমন্ত্রী

Update Time : ১২:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬