আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • 2

রাজধানীর শেরেবাংলা নগরে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ফরেনসিক দলও কাজ করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং আরও একজনকে আসামি করা হয়েছে।

মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের পর ঘটনার কারণ অনুসন্ধানে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ঘটনাটি তদন্ত করছে পুলিশ। মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর আরও স্পষ্ট হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

কুমিল্লায় যুবকের হামলায় মা ও ৮ মাসের ভাতিজি নিহত, আহত ভাবি

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

Update Time : ১২:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬