আন্দোলনে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’, ভিডিও-সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:২১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 7

দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করা সংক্রান্ত পুলিশের নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিওচিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

গত ২০ ও ২১শে জুলাই দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের বিষয়ে জনস্বার্থে দায়ের করা দু’টি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার (২২ জুলাই) দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে এ নির্দেশ দেয়।

প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ বলেছে যে, আবেদনকারীরা যেসব ঘটনার কথা তুলে ধরেছেন সেগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

পুলিশকে আদালত বলেছে, ‘তাদের (আন্দোলনকারীদের) ব্যক্তিগত অভিযোগ দায়ের করার জন্য পুলিশের কাছে যেতে বলাটা আপনাদের (পুলিশের) হয়তো সঠিকই ছিল। কিন্তু এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।’

একইসাথে আদালত নির্দেশ দিয়েছে, রিট পিটিশনে উল্লিখিত ঘটনার সাথে সংশ্লিষ্ট নথিপত্র, যার মধ্যে সিসিটিভি ফুটেজ ও ভিডিওচিত্র (যদি থাকে) অন্তর্ভুক্ত, তা পুলিশের জারি করা ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ বা প্রমিত কার্যপদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করতে হবে।

বিষয়টি নিয়ে ১১ সেপ্টেম্বর পুনরায় শুনানি হবে। বিবিসি বাংলা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আন্দোলনে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’, ভিডিও-সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

Update Time : ১২:২১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬