আবারো সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৩০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • 68

সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল।

শুক্রবার (১০ এপ্রিল) ৭টা ৩৫ মিনিটের দিকে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করে। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলছিল।

বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে জুলাই স্মৃতি জাদুঘর বিল সংশোধিত আকারে পাসের প্রেক্ষাপটে উভয়পক্ষের দীর্ঘ বিতর্কের জের ধরে এ ওয়াকআউটের ঘটনা ঘটেছে।

এর আগে, শফিকুর রহমান সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলেন।

ওয়াকআউটের সময় বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেন, ‘ইনশাআল্লাহ আরো দেখা হবে। এই সংসদে দেখা হবে। আজকে অনেক দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করলাম।’

তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উদ্দেশ করে বলেন, ‘এখানে ট্রাস্ট মেইনটেইন (আস্থা বজায় রাখা) করা হয় না। এটা আমাদের দুঃখ। স্পিকার আপনি বলেছেন, জাস্টিস মেইনটেইন (ন্যায়বিচার বজায় রাখবেন) করবেন। আজকের দিনে আমরা জাস্টিস পেলাম না। সরকারি দল ট্রাস্টের জায়গা রাখলেন না। আমরা সহযোগিতা করেই যাচ্ছিলাম, কিন্ত আমাদের ব্ল্যাক আউট (বাধা দেয়া) করা হলো।’

এ নিয়ে চলতি অধিবেশনে চারবারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটল। এর আগে, গতকাল ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

আবারো সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

Update Time : ১২:৩০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬