আমির হামজাকে আদালতে হাজির হতে সমন জারি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 100

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালত।

বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সমন জারি করেন।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলার অভিযোগে সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেন।

বাদী পক্ষের আইনজীবী জানান, সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র আদালতে দাখিল করা হয়েছে। পরবর্তী তারিখে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, মুফতি আমির হামজা প্রকাশ্য জনসম্মুখে মন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে ক্ষুব্ধ করেছেন। তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

আমির হামজাকে আদালতে হাজির হতে সমন জারি

Update Time : ০৩:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬