আরও বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • 67

রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে মাছের বাজারে। বিশেষ করে সামুদ্রিক মাছের দাম এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। হাজার টাকার নিচে মিলছে না অধিকাংশ সামুদ্রিক মাছ।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের মাছের দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে জীবিত পাঙাশ বিক্রি হচ্ছে ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকা কেজি দরে। এছাড়া রুই ৩০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, টেংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুর টাউন হল বাজারের মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, ইলিশের কেজি ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, রূপচাঁদা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, লাল কোরাল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, সামুদ্রিক সুরমা ৭০০ টাকা এবং টুনা মাছ ৮৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজারেও দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় প্রতি ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে ব্রয়লার মুরগির কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, মুরগির দামে বড় কোনো পরিবর্তন হয়নি, প্রতিদিন ৫ থেকে ১০ টাকা ওঠানামা করছে।

ক্রেতারা বলছেন, মাছের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ আরও বেড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

আরও বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

Update Time : ০৪:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬