ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • 222

জ্যেষ্ঠ প্রতিবেদক:
ইতিহাস গড়ার হাতছানি নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। যাদের বিপক্ষে জয় অধরা হয়েই আছে। শঙ্কা তো ছিলই। কিন্তু যে দিনটা বাংলাদেশের, যে দিনটা কৃষ্ণা-শামসুন্নাহারের, সেদিন তো বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়বেই। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ।
সোমবার ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ জিতল নারী সাফ চ্যাম্পিয়নশিপ। অর্জন করল দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব। বাংলাদেশের হয়ে দুটি গোল করেনছেন কৃষ্ণা রানি সরকার। আর ১টি গোল করেন শামসুন্নাহার। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন আনিতা বাসেত।

ফাস্ট নিউজ ৭১/ ১৯ সেপ্টেম্বর ২০২২/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Update Time : ০৭:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২