মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, ইরান সরকারের অনুরোধে হামলা ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, ইরান প্রথমে ৭ দিনের সময় চাইলেও তিনি ১০ দিন সময় দিয়েছেন। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
এ সময় তিনি দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়াকে ইরানের পক্ষ থেকে ‘উপহার’ হিসেবে দেখছেন তিনি।
ডেস্ক নিউজ 























