ইরানের পাল্টা সামরিক অভিযানের পর থেকে সংযুক্ত আরব আমিরাত-এ একজন বাংলাদেশিসহ তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা সম্ভব হয়েছে। নিহত তিনজন পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক।
সূত্র: এএফপি
ডেস্ক নিউজ 





















