ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে : ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সফল করতে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি শুরু থেকেই একটি চার সপ্তাহের প্রক্রিয়া হিসেবে ধরা হয়েছে এবং হিসাব অনুযায়ী তা চার সপ্তাহ বা তার কাছাকাছি সময় নিতে পারে।

অভিযানের ব্যাপ্তি নিয়ে ট্রাম্প বলেন, আক্রমণ যত শক্তিশালীই হোক না কেন, ইরান একটি বড় দেশ। তাই এটি সম্পন্ন করতে চার সপ্তাহ বা তার কম সময় লাগবে।

তিনি আরও জানান, ইরানিদের সঙ্গে আলোচনার পথ এখনও খোলা রয়েছে। তবে আলোচনা শিগগিরই হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, পূর্ণ শক্তিতে অভিযান চলছে এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। তবে সেই লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানাননি।

ইউএস সেন্ট্রাল কমান্ড তিন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করার পর ট্রাম্প নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান থামবে না। তিনি আরও প্রাণহানির আশঙ্কার কথাও উল্লেখ করেন।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রাথমিক হামলায় ইরানের শত শত লক্ষ্যবস্তু আঘাতপ্রাপ্ত হয়েছে এবং দেশটির বিপ্লবী গার্ডের স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তবে এসব দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হামলার কারণ হিসেবে বলেন, ইরান তাদের পারমাণবিক গবেষণা বন্ধ করতে রাজি হয়নি এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তাও দেয়নি।

সূত্র: আল-জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে : ডোনাল্ড ট্রাম্প

Update Time : ০১:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬