ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে প্রায় ২,৫০০ মার্কিন মেরিন সেনা রওয়ানা দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় স্থলসেনা মোতায়েন বলে মনে করা হচ্ছে। খবর আল জাজিরার।

জানা গেছে, ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা জাপানের ওকিনাওয়ায় তাদের ঘাঁটি থেকে উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলির সঙ্গে যাত্রা শুরু করেছেন। এই জাহাজ থেকে মেরিন সেনাদের সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা সম্ভব।

মার্কিন কর্মকর্তাদের মতে, যেকোনো সামরিক সংকট মোকাবিলা, গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ কিংবা প্রয়োজন হলে ইরানের ভূখণ্ডে অভিযান পরিচালনার জন্য এই বাহিনীকে ব্যবহার করা হতে পারে।

বিশ্লেষকদের ধারণা, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে যুদ্ধে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ফলে সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা

Update Time : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬