ইলিয়াস আলী গুম-হত্যা : বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 3

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে বলপূর্বক গুম ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে বিমান বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।

গত ২১ জুন ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের দেওয়া জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম ও হত্যাকাণ্ডে এই বিমান বাহিনীর কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে।

উইং কমান্ডার মো. সাইফুর রহমান (তৎকালীন স্কোয়াড্রন লিডার) ওই সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ইন্টেলিজেন্স উইংয়ে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের মেয়ের জামাতা।

বিমান বাহিনী কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে, উইং কমান্ডার সাইফুর রহমানকে হেফাজতে নেওয়া হয়েছে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ইলিয়াস আলী গুম-হত্যা : বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

Update Time : ০১:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬