ইসরায়েলের নৌবাহিনী খাদ্য ও ওষুধবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করলেও বাকি ৩০টি নৌযান এখনও গাজার উদ্দেশে এগিয়ে চলছে।
স্পেন থেকে রওনা হওয়া এই বহরে ৪৪টি দেশের প্রায় ৫০০ স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন, যাদের মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকার কর্মী। আটক নৌযানগুলোর একটি তে ছিলেন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, যাকে ইসরায়েল আটক করেছে।
আটক সত্ত্বেও ফ্লোটিলা জানিয়েছে, তারা গাজায় মানবিক করিডর খুলতে তাদের মিশন চালিয়ে যাবে। বর্তমানে বহরের ৩০টি নৌযান গাজার উপকূল থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।
প্রসঙ্গত, ইসরায়েল গত ১৮ বছর ধরে গাজার সমুদ্র উপকূলে অবরোধ বজায় রেখেছে। এই বহর সফলভাবে পৌঁছালে তা হবে অবরোধের পর প্রথম আন্তর্জাতিক নৌবহরের গাজায় নোঙর করা।
সূত্র: রয়টার্স, আলজাজিরা
ডেস্ক নিউজ 





















