একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, শনাক্ত আরও ১২১১

  • Reporter Name
  • Update Time : ১১:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • 156

জ্যেষ্ঠ প্রতিবেদক

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২১১ জন।

মঙ্গলবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৯১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২১ জন এবং দক্ষিণ সিটিতে ১৯০ জন, খুলনা বিভাগে ১৩০ জন, রাজশাহী বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত একদিনে সারা দেশে ১৬১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৪৫৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৪ হাজার ৮০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬৭ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, শনাক্ত আরও ১২১১

Update Time : ১১:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪