একনেকে ১০৮৫৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

  • Reporter Name
  • Update Time : ০২:৪৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • 316

ফার্স্ট ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। আজ মঙ্গলবার (১৪ জুন) প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্ব গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক-এর সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে সাংবাদিক ব্রিফিং করে এসব তথ্য জনান। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আজকের সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আর এর মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় করা হবে, ৫ হজার ১৪২ কোটি ৫৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৭৫৬ কোটি ৩০ লাখ টাকা, এবং বৈদেশিক ঋণ ৪ হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পসমূহ হলো: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প যথাক্রমে ‘নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হতে কাটা ওয়াপদা মোড় পর্যন্ত) ৪ লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ ২ লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘বগুড়া শহর থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (এন-৫১৯) (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘কিশোরগঞ্জ সড়ক বিভাগাধীন গৌরীপুর-আনন্দগঞ্জ-মধুপুর-দেওয়ানগঞ্জ বাজার-হোসেনপুর জেলা মহাসড়ক যথাযথমানে উন্নীতকরণ’ প্রকল্প; ‘বরিশাল (দিনারেরপুল)-লক্ষীপাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে রাঙ্গামাটি নদীর উপর গোমা সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ জেলা মহাসড়ক (জেড-২৮০৭)-এর দিরাই শাল্লা অংশ পুনঃনির্মাণ’ প্রকল্প; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘দেশের গুরুত্বপূর্ণ ২৫টি (সংশোধিত ৪৬টি) উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প; জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘মর্ডানাইজেশন অফ পাওয়ার ডিস্ট্রিবিউশন-স্মার্ট গ্রীডস ফেজ ১’ প্রকল্প এবং Modernization and Capacity Enhancement of BREB Net work (Dhaka-Mymensingh Division’ প্রকল্প; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের “মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ট পর্যায়)” প্রকল্প; এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের “রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ) স্থাপন” প্রকল্প। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

একনেকে ১০৮৫৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

Update Time : ০২:৪৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২