এবার বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক ভেনেজুয়েলার বিরোধীদের

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • 166

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে শনিবার (১৭ আগস্ট) বিক্ষোভের ডাক দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতারা। বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ১৭ আগস্ট আমরা ভেনেজুয়েলাসহ সারা বিশ্বের সড়কে নেমে বিক্ষোভ করবো।
মারিয়া বলেন, চলুন একসঙ্গে আওয়াজ তুলি, যাতে পুরো বিশ্ব আমাদের বিজয়কে সমর্থন করে। অন্যদিকে, এবারের নির্বাচনে মূল বিরোধী প্রতিদ্বন্দ্বী অ্যাডমুন্ডো গনজালেস উরুতিয়া পৃথকভাবে বলেন, আমরা জিতেছি, ভেনেজুয়েলা জিতেছে। দেখা হচ্ছে ১৭ আগস্ট।বিরোধী এ দুই নেতা এক সপ্তাহের বেশি সময় ধরে আত্মগোপনে রয়েছেন। সম্প্রতি মারিয়া জানিয়েছিলেন, তিনি তার জীবন নিয়ে শঙ্কায় আছেন।
গত ২৮ জুলাই দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে জয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনে নিজেদের জয়ী দাবি করেন বিরোধীরা। এই দাবির প্রতি সমর্থন চেয়ে রোববার (১১ আগস্ট) দেশটির বিরোধীরা বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ (সিএনই)। এর মধ্য দিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন।
তবে নির্বাচনের ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন বিরোধীরা। তাদের দাবি, মাদুরোর চেয়ে অনেক বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিরোধী প্রার্থী অ্যাডমুন্ড গনজালেস উরুতিয়া। ফলাফল ঘোষণার পর থেকেই বিরোধীরা জনসমক্ষে ভোটের পুঙ্খানুপুঙ্খ ফলাফল প্রকাশের দাবি জানিয়ে আসছেন বিরোধীরা।
এদিকে, মাদুরোর জয়কে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ। তারা নির্বাচনের ফলাফলে স্বচ্ছতা আনার আহ্বান জানিয়েছে।

সূত্র: বিবিসি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন

এবার বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক ভেনেজুয়েলার বিরোধীদের

Update Time : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪