এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী নিরাপদ ও স্বাভাবিক করতে চীনের সহযোগিতা প্রয়োজন।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বেইজিংয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠক নিয়ে কথা বলেন।

ট্রাম্প আশা প্রকাশ করেন, বৈঠকের আগেই চীন হরমুজ প্রণালী চালু রাখতে উদ্যোগ নেবে। তিনি বলেন, চীন তাদের প্রায় ৯০ শতাংশ তেল আমদানির জন্য এই প্রণালী ব্যবহার করে।

চলতি মার্চ মাসের শেষের দিকে বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্প বলেছেন, তিনি ওই বৈঠকের আগেই এ বিষয়ে চীনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখতে চান। তার মতে, দুই সপ্তাহ অনেক দীর্ঘ সময়।

তিনি আরও জানান, এই সফর পিছিয়েও যেতে পারে, যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলেননি। এদিকে ইরানের সঙ্গে সম্পর্কের কারণে চীনের হয়তো নিজেদের তেলবাহী জাহাজ পার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা কোনো জোটের প্রয়োজন নাও হতে পারে।

এর আগে ভারত জানিয়েছে, তেহরানের সঙ্গে এক সমঝোতার মাধ্যমে তাদের দুটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার অনুমতি পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

Update Time : ০৪:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬