Dhaka ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল প্রকাশ হতে পারে ৩০ ডিসেম্বর

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • 197

ফার্স্টনিউজ ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২৭ ডিসেম্বর প্রকাশের তারিখ ধরে নিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রীর বিদেশ সফর ২৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করায় আগামী ৩০ ডিসেম্বর এ ফল প্রকাশ হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গেছে। তবে প্রধানমন্ত্রী সময় দিলে এরও আগে ২৯ ডিসেম্বরও প্রকাশ করা যেতে পারে। একই দিন বিনামূল্যে বই বিতরণের অনুষ্ঠানও রয়েছে।

এ বিষয়ে আজ রোববার আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমরা ফল প্রকাশের জন্য সার্বিকভাবে প্রস্তুত। প্রধানমন্ত্রী সম্মতি দিলে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যেকোনো দিন তারিখ নির্ধারণ করা যেতে পারে। প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিকভাবে ৩০ তারিখের কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে ২৮ তারিখের পর এ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

করোনার প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি। পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর। সে হিসেবে গত সপ্তাহেই এক মাস পূর্ণ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশ হতে পারে ৩০ ডিসেম্বর

Update Time : ০৬:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১