ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান তারেক রহমানের

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 271

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি নিজেই পর্যাপ্ত আসনে জিতবে বলে মন্তব্য করেছেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি প্রত্যাখ্যান করেছেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কীভাবে আমি ঐক্য সরকার গঠন করব। তাহলে বিরোধী দল কে হবে?”

“আমি জানি না তারা কত আসনে জিতবে। যদি তারা বিরোধী দলের অবস্থানে থাকে, আমি তাদের ভালো বিরোধী দল হিসেবে আশা করব।”

তারেক রহমানের সহযোগীরা জানিয়েছেন, তাদের বিশ্বাস এবারের নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে। সংসদে ৩০০ আসন থাকলেও বিএনপি নিজস্ব প্রার্থী দিয়েছে ২৯২টি আসনে। বাকিগুলো দেওয়া হয়েছে জোটের অন্যান্য দলগুলোকে।

তবে তারেক রহমান নিজে কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি। তিনি রয়টার্সকে বলেন, “আমাদের আত্মবিশ্বাস আছে আমরা সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসনে জয়ী হব।”

দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচন শেষে জামায়াত ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল। ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সময় আন্দোলনের প্রভাবে তৈরি পোশাক খাত ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে স্থিতিশীলতা নিশ্চিত করতে এমন আগ্রহ দেখিয়েছে দলটি।

তারেক রহমান বলেন, বিএনপি সরকারে এলে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতি করার সুযোগ পাবে।

এছাড়া মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবেন বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান তারেক রহমানের

Update Time : ০১:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬