“বাংলাদেশ টু ওমান” ভ্রমণকারীদের জন্য সুসংবাদ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • 175

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৮টি দেশের টিকাগ্রহীতা যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। সোমবার (২৩ আগস্ট) ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) এ সিদ্ধান্ত জানিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

১ সেপ্টেম্বর থেকে এই দেশগুলোর যাত্রীরা করোনার আগে যেভাবে ভ্রমণ করতেন, সেভাবেই ভ্রমণ করতে পারবেন। খবরে বলা হয়েছে, ওমান অনুমোদিত এমন দুই ডোজ টিকা নেয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন। সেখানে যাওয়ার সম্ভাব্য তারিখের কমপক্ষে ১৪ দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। কোন কোন টিকাকে অনুমোদন দেবে তার তালিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করবে। করোনা পরীক্ষার সনদ এবং টিকাদানের সনদ উভয়টিতেই কিউআর কোড থাকতে হবে যা দিয়ে সনদটি পরীক্ষা করে দেখা যায়। সুত্রঃ ওয়ার্ল্ড গালফ নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

“বাংলাদেশ টু ওমান” ভ্রমণকারীদের জন্য সুসংবাদ

Update Time : ১২:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১