বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন।
শনিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি হাদির কবর জিয়ারত করেন।
এ সময় শাহবাগ এলাকায় ছাত্রদলসহ বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।
জানা গেছে, শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন। তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে তারেক রহমানের কবর জিয়ারতকে কেন্দ্র করে শাহবাগ মোড় থেকে অবস্থান সরিয়ে নেয় ইনকিলাব মঞ্চ। পরে নির্ধারিত সময়ে শহীদ হাদি চত্বরে পুনরায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এ সময় শাহবাগ এলাকায় ছাত্রদলসহ বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।
জানা গেছে, শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন। তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে তারেক রহমানের কবর জিয়ারতকে কেন্দ্র করে শাহবাগ মোড় থেকে অবস্থান সরিয়ে নেয় ইনকিলাব মঞ্চ। পরে নির্ধারিত সময়ে শহীদ হাদি চত্বরে পুনরায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
ডেস্ক নিউজ 

















