কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • 16

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া দগ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫

Update Time : ১১:৩৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬