Dhaka ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার টিকা সাড়ে ২১ কোটির বেশি ৭২ লাখ ডোজ দেয়া সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • 273

ফার্স্টনিউজ ডেস্ক

প্রাণঘাতী করোনা সংক্রমণ রোধে দেশে গত ২৪ ঘণ্টায় ৬ লাখ ৭৮ হাজার ৮ ডোজ টিকা দেয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৯৭ হাজার ৭২৫ জনকে, দ্বিতীয় ডোজ ৪ লাখ ৬৬ হাজার ৫২৮ জনকে। এছাড়া বুস্টার ডোজ দেয়া হয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫৫ জনকে। এ নিয়ে সারাদেশে করোনার টিকা দেয়া হয়েছে ২১ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৬০০ ডোজ। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে ১২ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার ৭২১ জনকে, দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে ৮ কোটি ৭৩ লাখ ১০ হাজার ৭৪৬ জনকে ও বুস্টার ডোজ দেয়া হয়েছে ৪৩ লাখ ৬৭ হাজার ১৩৩ জনকে। দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন ৩ কোটি ৮২ লাখ ৭৭ হাজার ৯৭৫ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এইচআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় টিকা গ্রহণকারীর মধ্যে ৯৫ হাজার ৭০৫ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের ১২ হাজার ২৩৮ জন ও দ্বিতীয় ডোজের ৮৩ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। একইদিনে মোট টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৯৯ জন ভাসমান জনগোষ্ঠী দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

করোনার টিকা সাড়ে ২১ কোটির বেশি ৭২ লাখ ডোজ দেয়া সম্পন্ন

Update Time : ০৬:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২