ফার্স্টনিউজ ডেস্ক
ষাট-ঊর্ধ্ব বয়সীদের করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রবি বা সোমবার থেকে এই টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।মানিকগঞ্জে শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যাদের বয়স ৬০ বছরের বেশি এবং গুরুতর অসুস্থ, তাদের বুস্টার ডোজ দেয়া হবে। আগামী রবি বা সোমবার সারাদেশে একযোগে এই কার্যক্রম শুরু হবে।’ তিনি বলেন, ‘দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে। চলতি শীত মৌসুমে করোনার আর কোনো ঢেউ যাতে আঘাত করতে না পারে, এ বিষয়ে এখনই সতর্ক হতে হবে।’
করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজের সুপারিশ করেন প্রথমে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুস্টার ডোজ দেয়ার নির্দেশনা দেন।
Reporter Name 



















