কাশিমপুর থেকে ফের কেন্দ্রীয় কারাগারে শামসুজ্জামান

  • Reporter Name
  • Update Time : ১২:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • 170

নিজস্ব প্রতিবেদক
মামলায় গ্রেফতার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ফের কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে।

শনিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে তাকে একটি প্রিজন ভ্যানে করে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।

এর আগে শুক্রবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ স্থানান্তর করা হয়। দুপুরে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারে পৌঁছায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাতে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ছিলেন। শনিবার সকাল সোয়া ১০টায় তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।

আবার কেন তাকে ওই কারাগারে পাঠানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আবার ওই কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

কাশিমপুর থেকে ফের কেন্দ্রীয় কারাগারে শামসুজ্জামান

Update Time : ১২:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩