কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 37

কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আইআরজিসির বরাতে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির দাবি, ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাব হিসেবে বুধবার মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়। সংস্থাটির নৌ ও অ্যারোস্পেস ইউনিট যৌথভাবে কুয়েতের আরিফান ও আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের জাফাইর ও শেখ ইসা ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

বিবৃতিতে আইআরজিসি আরও সতর্ক করে জানায়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্যান্য মার্কিন ঘাঁটিও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এর আগে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য আইআরজিসিকে দায়ী করা হয়। এর জবাবে মঙ্গলবার রাতে মার্কিন সেন্টকোম দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালি এলাকায় প্রায় ৮০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পরে আইআরজিসি কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলার দাবি করে।

এদিকে বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। ওই ঘোষণার পরই সেন্টকোম ইরানে নতুন করে হামলা চালায় বলে জানায় আইআরজিসি।

আইআরজিসির কর্মকর্তারা বলেছেন, বুধবারের মার্কিন হামলার প্রতিশোধ হিসেবেই কুয়েত ও বাহরাইনে দ্বিতীয় দফার এই হামলা চালানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

Update Time : ০৩:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬