খালেদা জিয়া রাজনৈতিকভাবে লাইফ সাপোর্টে-নৌমন্ত্রী শাহজাহান

  • Reporter Name
  • Update Time : ০২:৩৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • 172

ঢাকা অফিসঃ নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, খালেদা জিয়া রাজনৈতিকভাবে লাইফ সাপোর্টে রয়েছে। তিনি বলেছেন, ‘খালেদা জিয়াকে লাইফ সাপোর্ট থেকে বাঁচাতে সরকার নির্বাচন দিয়েছে। এখন নির্বাচনে এসে রাজনৈতিকভাবে লাইফ সাপোর্ট থেকে তাকে বাঁচতে হবে।’ যদি তাকে জীবন রক্ষা করতে হয়, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে আবার রাজনৈতিকভাবে দাঁড়াতে হবে। অন্যথায় বিগত দিনে তিনি যে ভুল করেছিলেন, এবারও সেই ভুল করলে তাকে চরম মূল্য দিতে হবে। মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার সকালে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। নৌমন্ত্রী শাজাহান বলেন, ‘নির্বাচন হল গণতন্ত্রের পথ। নির্বাচন নিয়ে নাটক করার কোনো কারণ নেই। নির্বাচন ঘোষণা করা হয়েছে, নির্বাচন যথা সময়ে হবে।’ তিনি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘রাজনীতিতে সিদ্ধান্তহীনতায় ভুগলে নিজের ও নেতাকর্মীদের বিপর্যয় ঘটবে, সেটা কিন্তু বোঝা উচিত। সিদ্ধান্তহীনতায় ভোগার কোনো সুযোগ তাদের নেই।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

খালেদা জিয়া রাজনৈতিকভাবে লাইফ সাপোর্টে-নৌমন্ত্রী শাহজাহান

Update Time : ০২:৩৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২