গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১০:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • 122

নিজস্ব প্রতিনিধি

ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়াকে সভাপতি এবং রুহুল আমিন রাহুলকে সাধারণ সম্পাদক করে গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার জেলার সিদ্ধিরগঞ্জের এক রেষ্টুরেন্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান এ কমিটির ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এ নারায়ণগঞ্জকে শামীম ওসমানরা সন্ত্রাসের রাজ্য বানিয়েছিলেন। আজকে শামীম ওসমান দ্বিতীয়বারের মতো বোরখা পরে পালিয়েছেন। এরা খেলতে এসে খেলার আগেই মাঠ ছেড়ে ভারতে পালিয়েছেন। নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান আলোচিত সাত খুন ও ত্বকী হত্যায় জড়িত। ওসমান পরিবারকে বিদেশের মাটি থেকে বাংলাদেশ ফিরিয়ে এনে বিচার করতে হবে। আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। ৭১-এর পর দেশে শেখ মুজিব জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে বাকশাল কায়েম করে দেশে অভিশাপ ছড়িয়েছেন। ঠিক তার মেয়েও দেশে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে দেশকে ধ্বংস করেছেন। ২৪-এর গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। দেশের দুশমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান, হাসান মাহমুদ, আরাফাতরা কিভাবে পালিয়ে গেলো? আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদের ফিরিয়ে আনতে হবে। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি। তারা কিভাবে সংলাপে ডাক পায়? এবার দ্বিতীয় দফার সংলাপে জাতীয় পার্টিকে ডাকলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। আমরা এ সরকারকে সহযোগিতা করব, কিন্তু তারা ভুল করলে সমালোচনা করব যাতে তারা শুধরিয়ে নেন। একই সাথে ড. ইউনূসের আশপাশে থাকা কিছু লোক তার সম্মানহানি করছেন। পত্রিকায় এসেছে নতুন দল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এক স্বৈরাচারকে হটিয়ে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনব না ইত্যাদি। আমরা বলব কেউ দল গঠন করতে চাইলে ও রাজনৈতিক বক্তব্য দিতে চাইলে সে সরকার থেকে বেরিয়ে এসে দল গঠন করুক। কিন্তু কেন তারা কিংস পার্টি গঠনের ইঙ্গিত দেন? এতে তো ড. ইউনূসের বদনাম হচ্ছে যে, ইউনূস দল গঠনের পথে এগুচ্ছেন। ড. ইউনূস শুধু আমাদের জন্য গর্ব নয়, পুরো বিশ্ববাসীর জন্য গর্বের। তার অসম্মান আমরা হতে দিব না। এ সরকারের মাধ্যমেই রাষ্ট্র সংস্কার করতে হবে। এবার রাষ্ট্র সংস্কার, জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা না হলে বাংলাদেশ ব্যর্থ হবে। গণঅধিকার পরিষদের নেতাদের বলব, মানুষের কাছে যান, তাদের কথা শুনুন। নারায়ণগঞ্জ মহানগরের নতুন কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন, সবার জন্য শুভকামনা।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গণঅধিকার পরিষদের ভূমিকা ছিল, আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ভূমিকা রাখতে হবে। এক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদকে সন্ত্রাসী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনকে বিশৃঙ্খলা বলেছেন তাকে শুধু বরখাস্ত নয় তাকে আগামী ২৪ ঘন্টার ভেতরে আটক করতে হবে। এ ইস্যুতে আওয়ামী লীগের দোসররা বাকস্বাধীনতার কথা বলছেন তাদের আগে বুঝতে হবে বাকস্বাধীনতা কি। আওয়ামী লীগের ঘনিষ্ঠ রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তারা যেকোনো সময় দেশকে বিপদে ফেলতে পারে। নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা বেশি তাই এ সরকারের উচিত বাজার মনিটরিং-এর দিকে নজর দেয়া। অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেশি।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদ আগামী সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে। নারায়ণগঞ্জে ২৭টি ওয়ার্ড রয়েছে। আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে দ্রুত সৎ ও যোগ্যদের দিয়ে কমিটি গঠন করুন। এ কমিটিগুলো নব্য চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এদেশের সকল মেহনতি মানুষের মুক্তির মার্কা ট্রাক। সকলে ট্রাক মার্কার বার্তা পাড়া মহল্লায় ছড়িয়ে দিবেন।

সভায় সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক শাহিন হাওলাদার।

এসময় আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি নাহিদ প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বাজেট অধিবেশন বসছে আজ

গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা

Update Time : ১০:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪