Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণসংযোগে অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী, সারাদিনের কর্মসূচি স্থগিত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • 60

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী গণসংযোগ চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে তার আজকের সারাদিনের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) ফজরের নামাজের পর থেকে সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ শেষে তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। পরে সকাল সোয়া ৯টার দিকে তার মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৮টার গণসংযোগ শেষ করার পর নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ অনুভব করায় আজকের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি সুস্থ বোধ করলে পুনরায় কর্মসূচি শুরু করা হবে এবং পরবর্তী সময় ও স্থান বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে শান্তিনগর বাজারে এক গণসংযোগে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না এবং যে কেউ ভয় দেখাতে এলে ধৈর্য ও শান্তির সঙ্গে মোকাবিলা করা হবে।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তার পলওয়েল মার্কেট, পি ডব্লিউ কলোনি ও নয়াপল্টন এলাকায় গণসংযোগ, বিভিন্ন মসজিদে নামাজ আদায় এবং একাধিক স্থানে নির্বাচনী পথসভার কথা ছিল, তবে অসুস্থতার কারণে সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আবারো সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি

গণসংযোগে অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী, সারাদিনের কর্মসূচি স্থগিত

Update Time : ০১:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬