চুক্তিতে সম্মত না হলে ইরানে নতুন হামলার হুমকি ট্রাম্পের

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 70

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানকে সতর্ক করে বলেছেন, শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটির ওপর নতুন করে বোমা হামলা চালানো হবে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা স্থগিত করার পর এই হুমকির মাধ্যমে তিনি সমঝোতার চাপ আরো বাড়ালেন।

কয়েক সপ্তাহের অচলাবস্থার পর আলোচনায় ফেরার ইতিবাচক ইঙ্গিত দেখা দেয়, যখন ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে পরিচিত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নির্দেশনা দেয়ার পরিকল্পনা স্থগিত করেন। মধ্যস্থতাকারী পাকিস্তানও সম্ভাব্য সমঝোতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইরান যদি সম্মত হয়, তাহলে ইতোমধ্যেই কিংবদন্তিতে পরিণত হওয়া ‘এপিক ফিউরি’ অভিযান শেষ হবে এবং কার্যকর অবরোধের ফলে হরমুজ প্রণালী ইরানসহ সবার জন্য উন্মুক্ত হবে।’

তবে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের হামলা ‘আগের চেয়ে অনেক বেশি মাত্রা ও তীব্রতায়’ আবার শুরু হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই স্থানীয় গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনো পর্যালোচনায় রয়েছে এবং ‘চূড়ান্ত সিদ্ধান্তের পর’ তা পাকিস্তানকে জানানো হবে।

এর আগে, ট্রাম্প দাবি করেন, তেহরানের সাথে ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তি’র দিকে ‘বড় অগ্রগতি’ হয়েছে, যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি।

তিনি আরো বলেন, চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষরিত হয় কিনা তা দেখতে ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে ইরান নিজে থেকে হরমুজ প্রণালী বন্ধ রাখায় যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গত মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রাথমিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ট্রাম্পের ‘সাহসী নেতৃত্ব’ ও ‘সময়সোপযোগী ঘোষণা’ একটি চুক্তির পথ সুগম করতে পারে।

তিনি এক্স-এ লিখেছেন, ‘বর্তমান গতি আমাদের আশাবাদী করছে যে এটি একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাবে, যা অঞ্চল ও বিশ্বের জন্য দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।’

যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং সঙ্ঘাত বন্ধে ইরানের সাথে চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে মার্কিন এক সংবাদমাধ্যম জানিয়েছে, দুই মার্কিন কর্মকর্তার বরাতে।

প্রতিবেদন অনুযায়ী, উভয়পক্ষ যুদ্ধের অবসান ঘটাতে ‘এক পাতার সমঝোতা স্মারক’-এ একমত হওয়ার কাছাকাছি রয়েছে। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

চুক্তিতে সম্মত না হলে ইরানে নতুন হামলার হুমকি ট্রাম্পের

Update Time : ১২:০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬