‘জামায়াত বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়’

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • 192

সিলেট ব্যুরো

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, পাঁচ বছরে জামায়াতে ইসলামী বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে, যেখানে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি থাকবে না। শ্রমিকের ন্যূনতম বেতন থাকবে ৩০ হাজার টাকা। রোববার সিলেটের বিশ্বনাথে জামায়াত আয়োজিত সিরাতুন্নবি (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, ইসলামের ভিত্তিতে দেশ চললে সংখ্যালঘুরাও নিরাপদ থাকবে, নারীরাও নিরাপদে চলাফেরা করতে পারবে। সব মানুষের অধিকার নিশ্চিত হবে। আমরা আগামীর বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ঘুষখোর চাই না। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার সে সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম করতেই আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, দেশে বিগত ৫৩ বছরে আমরা অনেক দেখেছি। অনেক জেল-জুলুম, অত্যাচার সহ্য করেছি। ইসলামের দাওয়াতি কাজ করতে গিয়ে হজরত মোহাম্মদকেও (সা.) অনেক অত্যাচার, জুলুম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমরা নবীর উম্মত হিসেবে রাসুলের সুন্নাহ বাস্তবায়নে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি।

ঢাকা মহানগর উত্তরের আমির বলেন, মোহাম্মদকে (সা.) ভালোবেসে আমরা দ্বীনের বিজয়ের জন্য প্রস্তুত আছি। বাংলাদেশেও মক্কা বিজয়ের ঘটনা ঘটবে। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। স্বাধীন এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম আমরা বরদাশত করব না। আমরা মানুষের দুর্দশা লাগব করব। সব অন্যায়ের বিরুদ্ধে আমাদের অন্দোলন চলবে।

উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুস ছোবহান পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা দক্ষিণ জামায়াতের আমির অধ্যাপক আব্দুল হান্নান, গোলামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, অফিস সেক্রেটারী আব্দুল কাইয়ুম, সৌদি আরব ও মিশর সংগঠনের আজাদ সোবহান।

এসময় আরো বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের আমির মাস্টার ইমাদ উদ্দিন, নায়েবে আমির এইচএম আখতার ফারুক, আব্দুল মুকসিদ আখতার, বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, উপজেলা ছাত্রশিবির উত্তরের সভাপতি মতিউর রহমান, উপজেলা ছাত্রশিবির দক্ষিণের সভাপতি আবু তাহিদ, পৌর ছাত্রশিবিরের সভাপতি রিয়াজ উদ্দিন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

‘জামায়াত বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়’

Update Time : ১০:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪