ফার্স্টনিউজ ডেস্ক
২০২১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় আরও ১১ দিন বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে অনলাইনে ফর্ম পূরণ করার। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফর পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যেই অনলাইনে আবেদন ফরম পূরণ সম্পন্ন করতে হবে।’
ঢাকা শিক্ষা বোর্ড গত ৩০ নভেম্বর অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল— তালিকা অনুযায়ী ২০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
উল্লেখ্য, করোনার প্রকোপের কারণে এ বছরও কেন্দ্রীয়ভাবে জেএসসি পরীক্ষা হবে না। তবে উত্তীর্ণ পরীক্ষার্থীরা বোর্ডের সনদ পাবেন।
Reporter Name 



















