ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • 140

জ্যেষ্ঠ প্রতিবেদক
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর শূন্য হওয়া আসনে আগামী ৫ জুন ভোটগ্রহণ করার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আপাতত নির্বাচন অনুষ্ঠান হচ্ছে না।
সোমবার (৬ মে) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক (নির্বাচনী) বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট আইনুন নাহার।
আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানান, আদালত ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন ২১ দিনের জন্য স্থগিত করেছেন। আর এ বিষয়ে দায়ের করা আবেদনের ওপর বিস্তারিত শুনানির জন্যে আগামী রোববার (১২ মে) ঠিক করেছেন। ওই দিন থেকে নির্বাচনী পিটিশনের ওপর শুনানি হবে।
গত ২৩ এপ্রিল নির্বাচন ভবনে ৩২তম কমিশন সভায় শেষে সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, ৫ জুন ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭ মে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।
এই আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত

Update Time : ০৮:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪