টাকা দিয়ে যৌনতাপূর্ণ ছবি, বিবিসির দুই কর্মী বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • 137

আন্তর্জাতিক ডেস্ক:
অর্থের বিনিময়ে এক কিশোরীর ‘যৌনতাপূর্ণ’ ছবি তোলায় এক উপস্থাপককে বরখাস্ত করেছে বিবিসি। এ ঘটনায় আরেক কর্মীকেও বরখাস্ত করেছে যুক্তরাজ্যভিত্তিক এ সংবাদমাধ্যম। যদিও তাদের নাম প্রকাশ করেনি বিবিসি।
সংবাদমাধ্যমটি জানায়, ওই পুরুষ উপস্থাপক এক কিশোরীকে কয়েক হাজার পাউন্ড দিয়ে তার যৌনতাপূর্ণ ছবি তুলেছিলেন। গত মে মাসে এ বিষয়ে প্রথম অভিযোগ পায় বিবিসি। এরপর গত বৃহস্পতিবার (৬ জুলাই) আবারও নতুন করে এ অভিযোগ সামনে আসে। রোববার (৯ জুলাই) তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় বলেও জানায় বিবিসি। অবশ্য লন্ডনের মেট্রো পলিটন পুলিশ জানায়, তাদের এ বিষয়টি জানানো হয়েছে। তবে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। এক বিবৃতিতে পুলিশ জানায়, পরবর্তী পদক্ষেপ নির্ধারণের আগে এ বিষয়ে তাদের আরও তথ্য প্রয়োজন।
দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, এমন ছবি তোলার জন্য কৈশোর পেরোনো ওই মেয়েটিকে গত তিন বছরে প্রায় ৩৫ হাজার পাউন্ড দেন বিবিসির ওই কর্মী। গত ১৯ মে ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবিসিকে জানানো হয়।
এদিকে অভিযোগের পর যুক্তরাজ্যের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার বিবিসির মহাপরিচালক টিম ডেভিডের সঙ্গে বৈঠক করেন। ঘটনাটিকে মারাত্মক উদ্বেগের বলেও মন্তব্য করেন তিনি। এক টুইটে লুসি ফ্রেজারর বলেন, ডেভিড ( বিবিসির মহাপরিচালক) আমাকে নিশ্চিত করেছেন যে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা দ্রুত তদন্ত করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

টাকা দিয়ে যৌনতাপূর্ণ ছবি, বিবিসির দুই কর্মী বরখাস্ত

Update Time : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩