জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ওই ঘোষণায় বলা হয়েছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, একটি টুইটার অ্যাকাউন্টকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই সঠিক নয়।’
এতে আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করা হলো।’
Reporter Name 


















