ট্রাম্পকে নোবেল পদক উপহার দিলেন মাচাদো, বিনিময়ে কি পেলেন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • 188

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই পদক তুলে দেন। এ ঘটনাকে পারস্পরিক সম্মানের একটি চমৎকার নিদর্শন বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মারিয়া তার করা কাজের স্বীকৃতিস্বরূপ তাকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। একই সঙ্গে তিনি মাচাদোকে একজন অসাধারণ নারী হিসেবে উল্লেখ করেন এবং বলেন, তিনি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছেন। মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করাকে তিনি নিজের জন্য বড় সম্মান বলেও উল্লেখ করেন।

দুই নেতার বৈঠকের পর হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ট্রাম্প ওই পদক গ্রহণ করেছেন।

হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাচাদো।

তিনি জানান, তিনি ট্রাম্পকে তার নোবেল পুরস্কারের পদক উপহার দিয়েছেন এবং এ সময় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার সম্পর্কের ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাৎকার শেষে হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় মাচাদোর হাতে নিজের পার্সের পাশাপাশি একটি লাল রঙের ব্যাগ দেখা যায়, যাতে সোনালি অক্ষরে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের ছাপ ছিল। উপহারের ব্যাগের ভেতরে ঠিক কী ছিল তা এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: এবিসি নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

ট্রাম্পকে নোবেল পদক উপহার দিলেন মাচাদো, বিনিময়ে কি পেলেন

Update Time : ০২:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬