ডা. জাফরুল্লাহর অবস্থা অপরিবর্তিত

  • Reporter Name
  • Update Time : ০৭:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • 142

নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।
তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ। কিডনি ফেইলিউর, লিভারের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত তিনি। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে দুদিন ধরে বিশেষ কিছু ওষুধ দেওয়া হচ্ছে। ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল।
জাহাঙ্গীর আলম মিন্টু আরও জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসাধীন। এছাড়া দেশের অন্য স্বনামধন্য বিশেষজ্ঞদের পরামর্শে চিকিৎসা চলমান, তবে উনার অবস্থার কোনো উন্নতি হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন

ডা. জাফরুল্লাহর অবস্থা অপরিবর্তিত

Update Time : ০৭:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩