Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিম আর দুধ একসঙ্গে খেলে ক্ষতি নেই

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • 150

ফার্স্টনিউজ ডেস্ক

পুষ্টিতে ভরপুর খাবার হচ্ছে ডিম। ছোট-বড় সবারই ডিম প্রিয় খাবার। অন্যদিকে দুধ হচ্ছে আদর্শ খাবার। সুষম, পুষ্টিকর খাবারের তালিকায় ডিম আর দুধ থাকবেই। কিন্তু সমস্যা হলাে, এ দুটি খাবার একসঙ্গে খাওয়া নিয়ে। অনেকের মতে, ডিম আর দুধ একসঙ্গে খেলে হজমে সমস্যা কিংবা শরীর খারাপ হতে পারে। আবার কারাে ধারণা, এই দুটি খাবার একসঙ্গে খেলে শরীরে বেশি পুষ্টি পাওয়া যায়।

ডিমে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন এবং প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে। অন্য দিকে দুধে রয়েছে প্রোটিন ও ক্যালসিয়াম। দুধ আর ডিম শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে তার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। শুধু শরীর নয়, মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায় প্রোটিন। তবে আয়ুর্বেদ অনুসারে একই সময়ে দুই ধরনের প্রোটিন খেলে তা হজমে প্রভাব ফেলে। তাই ডিম আর দুধ একসঙ্গে খেলে পেট ফুলে যাওয়া, পেটে ব্যথা, এমনকি ডায়রিয়াও হতে পারে। তবে বেশিরভাগ রান্না কিংবা বেকিংয়ের ক্ষেত্রে ডিম আর দুধ একসঙ্গেই ব্যবহার করা হয়।

পুষ্টিবিদদের মতে, ডিম সম্পূর্ণ সিদ্ধ বা ভাজা হলে দুধের সঙ্গে নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। তাই সকালের নাস্তায় দুধের সঙ্গে সিদ্ধ ডিম বা ওমলেট খেতে সমস্যা নেই। তাদের ভাষায়, দুধ খাওয়ার পর সিদ্ধ ডিম খেলে খাদ্যে বিষক্রিয়া এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার আশঙ্কা কম থাকে। তবে কারো যদি হজমের বা ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে, তাহলে দুধ আর ডিম একসঙ্গে খেলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই এক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ নেওয়া জরুরি।

পুষ্টিবিদরা বলছেন, অনেকেই কাঁচা ডিম ও দুধ একসঙ্গে খেয়ে থাকেন। বিশেষ করে ক্রীড়াবিদ এবং কুস্তিবীররা। তবে এতে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে বলে সাবধান করছেন তারা ৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

ডিম আর দুধ একসঙ্গে খেলে ক্ষতি নেই

Update Time : ০৭:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২