শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ৮৩ জন, চট্টগ্রামে ১৩৪ জন, ঢাকার সিটি কর্পোরেশনের বাইরে ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৯ জন, দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনা বিভাগে ১১২ জন, ময়মনসিংহে ৪৪ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ১৯ জন এবং সিলেট বিভাগে ৭ জন।
গত একদিনে সারা দেশে এক হাজার ১১১ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ৪৪২ জন। জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ৯০ হাজার ২৬৪ জন রোগী এবং মারা গেছেন ৩৬৪ জন।
২০২৪ সালে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।
ডেস্ক নিউজ 





















