ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্বে ড. আবদুল হাছিব

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 164

নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিব।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে চার বছরের জন্য তিনি এ পদে বহাল থাকবেন। উপাচার্য হিসেবে যোগদানের আগে তিনি তার মূল পদ অনুযায়ী বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় এ নিয়োগ প্রত্যাহার করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর সরকারি সাত কলেজকে ঘিরে গড়ে ওঠা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনিক কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্বে ড. আবদুল হাছিব

Update Time : ১২:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬