আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ আসনে প্রার্থী হতে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরের দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
আমিনুল হক জানান, ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর আগে রোববার তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
ঢাকা-১৭ আসনের পাশাপাশি তারেক রহমান বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার খবরে এ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকেই বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ব্রেকিং :
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা
-
ডেস্ক নিউজ - Update Time : ০২:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- 179
Tag :
জনপ্রিয়





















