তাজা ফল আমদানিতে শুল্ক কমানো হয়েছে ১৫ শতাংশ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • 135

পবিত্র রমজান মাসে তাজা ফলের মূল্য সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে বৃহত্তর জনস্বার্থে সরকার তাজা ফল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ হতে হ্রাসপূর্বক ২৫ শতাংশ এবং আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ১৬ মার্চ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া, গত ১০ মার্চ আরোও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার ১০ শতাংশ হতে হ্রাস করে ৫ শতাংশ করা হয়েছে। এতে ফল আমদানিতে বিদ্যমান শুল্ক-করাদি ১৫ শতাংশ হ্রাস করা হলো।

প্রসংগত উল্লেখ্য যে, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে বর্তমান অন্তর্বর্তিকালীন সরকার গত কয়েক মাসে সকল প্রকারের ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় প্রদান করেছে। করছাড়সহ সরকারের নানাবিধ সময়োপযোগী পদক্ষেপের কারণে এবছর পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।

সরকার জনস্বার্থে, আপামর জনগণ কর্তৃক বহুল ব্যবহৃত দ্রুতগামী, নিরাপদ ও পরিবেশবান্ধব মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদান করেছে। শিক্ষার্থীদের স্বার্থে পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া, হজ্ব যাত্রীগণের খরচ কমানোর লক্ষ্যে হজ্ব টিকিটের ওপর আরোপযোগ্য আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করাসহ সরকার জনস্বার্থে নানাবিধ করছাড় প্রদান করেছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

তাজা ফল আমদানিতে শুল্ক কমানো হয়েছে ১৫ শতাংশ

Update Time : ০২:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫