তেজগাঁও প্রেসক্লাবের ২০২৪–২৭ কমিটি বিলুপ্ত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

তেজগাঁও প্রেসক্লাবের ২০২৪–২৭ মেয়াদের নির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ তেজগাঁও প্রেসক্লাব কার্যালয়ে উপদেষ্টা পরিষদ ও সাধারণ পরিষদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ মাইন উদ্দিন। উপস্থিত ছিলেন উপদেষ্টা এম. একরামুল হক আসাদ ও আনিসুল হক বাবু। সাধারণ পরিষদের সদস্যদের মধ্যে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, খ. ম. আল আমিন বাকি, সরোয়ার হোসেন খান পলাশ, রাশেদ হোসেন স্বপন, শাহিনুর রশিদ খান, মুস্তাফিজুর রহমান খান, আতিকুর রহমান, মামুনুর রশিদ জয়, দিনা করিম, নার্গিস চৌধুরী, মিলন শিকদার, ইলিয়াস মিয়া, নুরুল ইসলাম টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান উপদেষ্টা মোঃ মাইন উদ্দিন বিগত ২০২৫–২৭ মেয়াদের নির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে ঘোষণা দেন। গঠিত কমিটিতে ইলিয়াস মিয়া (বিশ্ব মানচিত্র)কে আহ্বায়ক, খ. ম. আল আমিন বাকি ( তারা নিউজ) ও শাহিনুর রশিদ খান ( দৈনিক ভোরের বার্তা)কে যুগ্ম আহ্বায়ক, আতিকুর রহমান ( স্টার নিউজ)কে সদস্য সচিব এবং দিনা করিম ( দৈনিক আমাদের কন্ঠ), মিলন শিকদার ( দৈনিক বাঙালির কন্ঠ) ও নুরুল ইসলাম টিটু (ইসলামী টেলিভিশন)কে সদস্য করা হয়েছে।

সভাপতি জানান, আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি নতুন নির্বাহী পরিষদ গঠন করবে এবং একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।
সভা শেষে উপস্থিত সদস্যরা ক্লাবের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও ঐক্যবদ্ধভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

তেজগাঁও প্রেসক্লাবের ২০২৪–২৭ কমিটি বিলুপ্ত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

Update Time : ১১:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬