থাইল্যান্ডে স্কুলে কিশোরের এলোপাতাড়ি গুলি, নিহত বেড়ে ৭

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 83

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলীয় উপকণ্ঠে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছর বয়সী এক কিশোরের এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। হামলার পর অভিযুক্ত কিশোর আত্মহত্যা করলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় সাতজনে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকালে নন্তাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন নন্তাবুরি স্কুলে এ ঘটনা ঘটে। আকস্মিক গুলিবর্ষণে স্কুল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার প্রত্যক্ষদর্শী ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, প্রথমে সে গুলির শব্দ বুঝতে পারেনি। তার মনে হয়েছিল, হয়তো আতশবাজি বা পটকা ফাটছে। কিছুক্ষণ পর পরপর গুলির শব্দ শোনা যায়। পরে কিছু সময় নীরব থাকার পর আবারও গুলির শব্দ শুরু হয়।

ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে কাজ শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে স্কুল থেকে আতঙ্কিত শিক্ষার্থীদের দ্রুত বের হয়ে আসতে দেখা যায়। আহতদের কয়েকজনকে ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় জেলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে দেবসিরিন নন্তাবুরি স্কুলে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী ও ১৪৭ জন শিক্ষক ছিলেন।

থাইল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও দেশটির দক্ষিণাঞ্চলের হাত ইয়াই জেলার একটি স্কুলে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। ওই ঘটনায় এক শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিল।

নন্তাবুরির সর্বশেষ হামলার পর দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

সূত্র : রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

থাইল্যান্ডে স্কুলে কিশোরের এলোপাতাড়ি গুলি, নিহত বেড়ে ৭

Update Time : ০২:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬