দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।

রোববার (১৭ মে) সন্ধ্যায় তিনি ঢাকা বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির বিমানবন্দরে কাতারের শ্রমমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কাতারের শ্রমমন্ত্রীর এই সফর দুই দেশের বন্ধুত্ব ও অংশীদারিত্বকে আরও জোরদার করবে বলে তারা আশা করছে।

সফরকালে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ উচ্চপদস্থ নেতা ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া একটি যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

Update Time : ০৭:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬