দুই নারী ক্রিকেটার এখন সুস্থ

  • Reporter Name
  • Update Time : ০৭:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • 186

ফার্স্টনিউজ ডেস্ক

জিম্বাবুয়ে থেকে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শেষ করে দেশে ফেরার পর দুই নারী ক্রিকেটারের শরীরে করোনা ধরা পড়ে। এরপর বিশদ পরীক্ষা শেষে ১১ ডিসেম্বর জানা যায় তারা করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত। তার পর থেকেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তাদের চিকিৎসা চলছিল। তবে তারা এখন পুরোপুরি সুস্থ রয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম এ তথ্য দেন।

অধ্যাপক নাজমুল বলেন, আক্রান্ত দুই নারী ক্রিকেটার বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন। তাদের কোয়ারেন্টিন এখন প্রায় শেষের দিকে। করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এলেই তারা বাসায় ফিরে যেতে পারবেন। বর্তমানে দেশে করোনার বিস্তার নিয়ে তিনি বলেন, শেষ কিছুদিন ধরে আমরা সংক্রমণের নিম্নহার দেখতে পাচ্ছি। গত সপ্তাহে ১ হাজার ৮৭৬ জন আক্রান্ত হয়েছেন। দ আগের সপ্তাহের চেয়ে ১২৬ জন বেশি। গত সপ্তাহে মৃত্যুর সংখ্যা তার আগের সপ্তাহের চেয়ে ২ জন কমেছে। সামগ্রিকভাবে এই পরিসংখ্যান কিছুটা স্বস্তির হলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই নারী ক্রিকেটার এখন সুস্থ

Update Time : ০৭:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১