Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের হুমকি দিয়ে ঢাবি থেকে বহিষ্কার হলেন আলী হুসেন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • 248

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে আলী হুসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। ওই শিক্ষার্থীর শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী।

এর আগে তার শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল ইসলামী ছাত্রশিবির এবং ডাকসু নির্বাচনে ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেল।

গত ৩১ আগস্ট ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএসপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

এরপর আলী হোসেন ফেসবুকে ওই ছাত্রীকে উদ্দেশ্য করে লেখেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।
আলী হোসেনের ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এমন মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়।

ন্যাক্কারজনক এই হুমকির পরিপ্রেক্ষিতে বিভিন্ন ছাত্রসংগঠন, শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও অনেকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে এর প্রতিবাদ জানান। শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে তার শাস্তি দাবি জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ধর্ষণের হুমকি দিয়ে ঢাবি থেকে বহিষ্কার হলেন আলী হুসেন

Update Time : ০২:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫