নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা ইরানের

মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করেছে ইরান। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি‑এর দ্বিতীয় সন্তান।

বাংলাদেশ সময় সোমবার (৯ মার্চ) ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট ভোটাভুটির মাধ্যমে মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।

অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন সুপ্রিম লিডারের প্রতি সবাইকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল‑এর যৌথ হামলায় স্ত্রী ও মেয়েসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও নিহত হন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি বা নির্বাচনে অংশ নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকাকালে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব ছিল এবং তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস‑এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। তবে সেই বক্তব্য উপেক্ষা করেই তাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা ইরানের

Update Time : ০৩:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬