নাগরিক সম্পৃক্ততায় নগর উন্নয়নে ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন করল ডিএসসিসি

নাগরিক, বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে নগর সমস্যার তথ্যভিত্তিক ও কার্যকর সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ‘দক্ষিণের জানালা’ নামে একটি নতুন নাগরিক প্ল্যাটফর্ম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার (৬ জুন) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী ‘দক্ষিণের জানালা’ উদ্যোগকে সময়োপযোগী ও জনসম্পৃক্ত নগর ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই উদ্যোগ শুধু সেমিনার বা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আলোচনায় উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে ঢাকাকে একটি বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত করতে হবে। এ কাজে সরকার ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়া হবে।’

মন্ত্রী বলেন, নাগরিকদের মতামত ও অংশগ্রহণ ছাড়া টেকসই নগর উন্নয়ন সম্ভব নয়। ‘দক্ষিণের জানালা’ নাগরিকদের শাসন প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার একটি কার্যকর সুযোগ তৈরি করবে এবং নীতিনির্ধারণী পর্যায়ে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো: আব্দুস সালাম বলেন, ‘ঢাকা দক্ষিণ আমাদের ইতিহাস, ঐতিহ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। কিন্তু একইসাথে যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, পয়ঃনিষ্কাশন সঙ্কট, জনস্বাস্থ্য ঝুঁকি ও নগর ব্যবস্থাপনার সীমাবদ্ধতার মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ এবং অংশগ্রহণমূলক পরিকল্পনার বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘দক্ষিণের জানালা’ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে নাগরিক, বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকরা একসাথে বসে সমস্যা চিহ্নিত করবেন, বিশ্লেষণ করবেন এবং তথ্যনির্ভর সমাধান প্রস্তাব করবেন। খাতভিত্তিক সেমিনার, টাউন হল সভা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নাগরিক কমিটির মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদি উন্নয়ন রোডম্যাপ প্রণয়ন করতে চাই।

ডিএসসিসি প্রশাসক আরো বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল আলোচনা নয়, বাস্তব পরিবর্তনের ভিত্তি তৈরি করা। আমরা এমন একটি শহর গড়ে তুলতে চাই, যেখানে নাগরিকরা শুধু সেবাগ্রহীতা নন, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সক্রিয় অংশীদার।’

নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শহরের প্রতিটি নাগরিককে ভাবতে হবে– আমার শহর, আমার দায়িত্ব। তাই আমাদের স্লোগান–‘আমি বদলাই, ঢাকা বদলাবে’। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বাজেট অধিবেশন বসছে আজ

নাগরিক সম্পৃক্ততায় নগর উন্নয়নে ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন করল ডিএসসিসি

Update Time : ১২:২২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬